রোনালদো ছাড়াই নরওয়েকে হারিয়ে নেশন্স লিগে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

রোনালদো ছাড়াই নরওয়েকে হারিয়ে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

রোনালদো ছাড়াই নরওয়েকে হারিয়ে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

রোনালদো ছিলেন না, তবু জয়ের ধারায় কোনো ছেদ পড়েনি পর্তুগালের। ঘরের মাঠে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

গ্রুপ ‘এ৪’-এর ম্যাচে শুরুটা অবশ্য পর্তুগালের পক্ষে যায়নি। ৩৬ মিনিটে দুর্দান্ত এক গোলে নরওয়েকে এগিয়ে দেন ক্রিস্টোফার আইয়ার। বক্সের বাইরে থেকে পাওয়া বল দারুণভাবে নিয়ন্ত্রণ করে বাঁকানো শটে বল জালে পাঠান ব্রেন্টফোর্ডের এই ডিফেন্ডার।